শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জিতেও হতাশ আর্সেনাল কোচ

জিতেও হতাশ আর্সেনাল কোচ

জিতেও হতাশ আর্সেনাল কোচ


ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় পেলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে হোঁচট খাওয়ার শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লন্ডনের ক্লাবটি।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে হওয়া ম্যাচে আর্সেনালের দুটি গোলই আসে উলভসের আত্মঘাতী ভুলে। নিজেদের কোনো খেলোয়াড়ের পা থেকে গোল না আসায় হতাশা গোপন করেননি আর্তেতা। উলভসের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড তোলু।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও আর্সেনালের আক্রমণে ছিল না কার্যকারিতা। ছয়টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। বিরতির পর কিছুটা গুছিয়ে খেলে ৭০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নার থেকে নেওয়া বল গোলরক্ষক স্যাম জন্সটেনের গায়ে লেগে জালে জড়ায়।
তবে ম্যাচের শেষ দিকে ৯০তম মিনিটে তোলুর হেডে সমতা ফেরায় উলভস। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আর্সেনাল।

ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘জয়টা স্বস্তির হলেও ব্যবধান আরও বড় হওয়া উচিত ছিল। প্রথমার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু নিখুঁত হতে পারিনি। দ্বিতীয়ার্ধে উন্নতি করেছি, তবে রক্ষণভাগের কিছু মুহূর্ত ছিল ভয়ঙ্কর বাজে। প্রথম সুযোগেই প্রতিপক্ষ গোল করে ফেলেছে এটা গ্রহণযোগ্য নয়।’

এই জয়ে ১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগামী শনিবার এভারটনের বিপক্ষে মাঠে নামবে আর্তেতার দল।