রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএল নিলামে সবচেয়ে বড় বাজেট যে দলের

আইপিএল নিলামে সবচেয়ে বড় বাজেট যে দলের

আইপিএল নিলামে সবচেয়ে বড় বাজেট যে দলের

২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পরশু, আবুধাবিতে। এবার নিলামটি হবে ছোট পরিসরের, অর্থাৎ মিনি নিলাম। এরই মধ্যে বেশির ভাগ দলই তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে কিংবা ট্রেডের মাধ্যমে স্কোয়াড শক্ত করেছে। তবু কিছু ঘাটতি পূরণ করতেই দলগুলো নিলামে নামবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। রিটেইন ও ট্রেড প্রক্রিয়া শেষে এখন প্রতিটি দলের হাতে থাকা বাজেট, খালি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগই নির্ধারণ করবে নিলামের কৌশল।

এবারের নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। এই অর্থ দিয়ে তারা মোট ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ ৬ জন হতে পারেন বিদেশি। বিপরীতে সবচেয়ে টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট ৬ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ মাত্র ১ জন।

চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ স্বচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি। স্কোয়াডে ৯টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ সর্বোচ্চ ৮ জন। সানরাইজার্স হায়দরাবাদর হাতেও আছে ভালো বাজেট-২৫.৫০ কোটি রুপি। তারা মোট ১০ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ২ জন বিদেশি হতে পারেন।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিলামে নামছে ২২.৯৫ কোটি রুপি হাতে নিয়ে। তাদের স্কোয়াডে বাকি আছে ৬টি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে ৮ জন। দিল্লি ক্যাপিটালসর হাতে রয়েছে ২১.৮০ কোটি রুপি। তারা ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ ৫ জন।