শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগ ব্যাশের অভিষেকেই ব্যর্থ বাবর আজম

বিগ ব্যাশের অভিষেকেই ব্যর্থ বাবর আজম

বিগ ব্যাশের অভিষেকেই ব্যর্থ বাবর আজম


অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে রোববার (১৪ ডিসেম্বর) অভিষেক হয়েছে পাকিস্তানের ব্যাটার বাবর আজমের। তবে অভিষেক ম্যাচটা রাঙাতে পারেননি তিনি। বাবরের ব্যর্থতার দিন তার দল সিডনি সিক্সার্সও ম্যাচটি হেরেছে।বিগ ব্যাশের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কর্চার্সের মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স। বৃষ্টির কারণে ম্যাচটি সংক্ষিপ্ত হয়ে ১১ ওভারে নেমে আসে। টস হেরে ব্যাটিংয়ে নামা সিক্সার্সের ওপেনার হিসেবে ক্রিজে নামেন বাবর। তার সঙ্গী ছিলেন ড্যানিয়েল হিউজ। তবে ব্যাট হাতে মাত্র ২ রান করেই ফিরে যান পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর।


ব্রডি কাউচের বলে বোলারের মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে টাইমিং করতে ব্যর্থ হন বাবর। মিড-অনে লরি ইভান্সের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। সিডনি সিক্সার্সের হয়ে জ্যাক এডওয়ার্ডস ২১ বলে ২ ছক্কা ও ৬ চারে ৪৬ রান করে সর্বোচ্চ স্কোর করেন। সিক্সার্স ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৩ রান।