সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল আজ

জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের অপরাধে দায়ের করা মামলায় একটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আদালত। আজ সোমবার (১৫ ডিসেম্বর) এই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আপিল করার সিদ্ধান্তের এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

মূলত, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের 'রাজাকার' বলে উসকানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। সে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সাথে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেয়ার মনবসনা জানান তিনি। তার এই উসকানি ও আদেশের পর রংপুরে আবু সাঈদকে গুলি করে পুলিশ।

এই মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। এরপরই প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল এই রায়ের বিরুদ্ধে আপিলে যাবেন তারা।