শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ মুহূর্তে বাতিল মোদি ও মেসির সাক্ষাৎ

শেষ মুহূর্তে বাতিল মোদি ও মেসির সাক্ষাৎ

শেষ মুহূর্তে বাতিল মোদি ও মেসির সাক্ষাৎ

আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত সাক্ষাৎ বাতিল হয়েছে। গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আজ সোমবার নয়াদিল্লিতে মেসির ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। এই বৈঠকের জন্য ২১ মিনিটের একটি প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তিনি জর্ডান, ইথিওপিয়া ও ওমান সফর করবেন। ভারত ছাড়ার আগে তিনি এক বিবৃতিতে জানান, আজ তিনি এই তিন দেশে যাচ্ছেন। এই দেশগুলোর সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্ক রয়েছে এবং বিস্তৃত সমসাময়িক দ্বিপাক্ষিক যোগাযোগও রয়েছে।

মেসির তিন দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও পরবর্তী দুই শহর হায়দরাবাদ ও মুম্বাইয়ে সফর নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

মেসির ভারত সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে।