শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ফাইনালে ফ্লামেঙ্গোর মুখোমুখি পিএসজি

ফাইনালে ফ্লামেঙ্গোর মুখোমুখি পিএসজি

ফাইনালে ফ্লামেঙ্গোর মুখোমুখি পিএসজি


ফিফা চ্যালেঞ্জার কাপের ফাইনাল জিতে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা মঞ্চ নিশ্চিত করেছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ফ্লামেঙ্গো। রবিবার (১৪ ডিসেম্বর) কাতারের আল-রাইয়ানের আহমাদ বিন আলী স্টেডিয়ামে মিশরীয় ক্লাব পিরামিডস এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তারা। 

আগামী বুধবার (১৭ ডিসেম্বর) ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে ফ্লামেঙ্গোর প্রতিপক্ষ ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। উসমান দেম্বেলে ও আশরাফ হাকিমিরা চ্যাম্পিয়নস লিগ জিতেই এই প্রতিযোগিতার ফাইনালে সরাসরি জায়গা করে নেন। চ্যালেঞ্জার কাপের সেমিফাইনালের ভেন্যুতেই শিরোপার জন্য মুখোমুখি হবে দুই দল।

তবে ফাইনালে ফ্লামেঙ্গোকে প্রতিপক্ষ হিসেবে মোটেও চাননি পিএসজি কোচ লুইস এনরিকে। ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান এমন প্রশ্নের জবাবে পিএসজির কোচ মজা করে বলেছিলেন, অপেক্ষাকৃত অপরিচিত ক্লাব পিরামিডস এফসিকে তিনি পছন্দ করবেন।

কয়েক দিন আগে এনরিকে বলেন, আমি পিরামিডসকে চাইব, যাদের আমি চিনি না—কিন্তু ওরাও নিশ্চয়ই আমাদের হারাতে পারে। তবে আমার পছন্দ ফ্লামেঙ্গো নয়, এটা পরিষ্কার।

উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল কাপের সেমিফাইনালে ক্রুজ আজুলকে ২-১ গোলে হারানোর পর চ্যালেঞ্জার কাপের ফাইনালে পিরামিডস এফসিকে হারায় ফ্লামেঙ্গো। ফ্লামেঙ্গো বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। তারা সম্প্রতি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতেছে এবং এবারের ব্রাজিলিয়ান সিরি ‘এ’ এর শিরোপাও ঘরে তুলেছে। কোচ ফিলিপে লুইস ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেয়ার পর থেকে ব্রাজিলিয়ান ক্লাবটি মোট পাঁচটি শিরোপা জিতেছে।

পিএসজি কোচ লুইস এনরিকেও ফ্লামেঙ্গোর প্রশংসা করেছেন। তিনি বলেন,‘হ্যাঁ, হ্যাঁ, আমরা ওদের দেখেছি। আমরা তাদের গভীরভাবে বিশ্লেষণ করিনি, তবে তাদের সম্পর্কে জানি। আমরা তাদের ক্লাব বিশ্বকাপেও দেখেছি। দক্ষ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একজন চমৎকার কোচ নিয়ে দারুণ একটি দল তারা।’

অন্যদিকে, চলতি মৌসুমে পিএসজি মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। ঘরোয়া লিগে তারা আরসি লঁসের কাছে শীর্ষস্থান হারিয়েছে এবং ইউরোপ সেরা প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে।