শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ইরানি নারীর

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ইরানি নারীর

১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ইরানি নারীর

শক্তিমত্তাভিত্তিক ক্রীড়ায় অসাধারণ সাফল্য দেখিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ইরানের এক নারী ক্রীড়াবিদ। ১০০ কেজি ওজন নিয়ে প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড গড়েছেন লা'লে নিকনাম।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লা'লে নিকনাম ইরানের গণমাধ্যমে আলোচিত নাম হয়ে উঠেছেন। তার এই কীর্তির মাধ্যমে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন।

দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের বরাজান শহর থেকে ক্রীড়া জীবন শুরু করা লা'লে নিকনাম বিশ্বসেরা নারী ক্রীড়াবিদদের কাতারে যুক্ত হলেন এই সাফল্যের মাধ্যমে।

গিনেসে রেকর্ডভুক্ত হওয়ার বিষয়ে ইরনাকে দেওয়া বক্তব্যে লা'লে নিকনাম বলেন, এই রেকর্ড গড়তে তিনি টানা দুই বছর অনুশীলন করেছেন। চলতি বছরের শুরুতে এটি প্রথমে জাতীয় রেকর্ড হিসেবে নিবন্ধন করা হয়। পরে ফেডারেশন অব পাবলিক স্পোর্টস এবং তাদের রেকর্ড নিবন্ধন কমিটির সহায়তায় বিষয়টি গিনেসের প্রতিনিধিদের কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তা অনুমোদিত হয়।

তার রেকর্ড অনুযায়ী, ১০০ কেজি ওজন নিয়ে তিনি এক মিনিট ৯ সেকেন্ড প্ল্যাঙ্ক ধরে রাখেন, যা বিশ্বে এখন পর্যন্ত অনন্য।

লা'লে নিকনাম বলেন, এটাই তার শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে তিনি আরও আন্তর্জাতিক রেকর্ড গড়তে চান। এর আগেও তিনি টায়ার গড়ানো জাতীয় রেকর্ড নিজের দখলে রেখেছেন।