শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেন হয় ওভারথিংকিং জানুন সমাধান

কেন হয় ওভারথিংকিং জানুন সমাধান

কেন হয় ওভারথিংকিং জানুন সমাধান

চুপচাপ বসে আছেন, কাজ তেমন নেই, তবু মাথার ভেতর যেন চাপ লাগছে। কী হয়েছিল, কী হতে পারে, আর কী হলে ভালো হতো- এই তিনের মাঝখানেই আটকে যাচ্ছে ভাবনা। পরিচিত লাগছে তো? এটাকেই বলে বেশি ভাবা বা ওভারথিংকিং। এখনকার দিনে এই সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল।কিন্তু সত্যি বলতে, বেশি ভাবা কোনো খারাপ অভ্যাস হিসেবে শুরু হয় না। এর শুরুটা হয় দায়িত্ববোধ থেকে, সাবধান থাকার ইচ্ছা থেকে। সমস্যা হয় তখনই, যখন এই ভাবনাগুলো আর কাজে লাগে না, বরং মনের ওপর বোঝা হয়ে দাঁড়ায়।আমাদের মস্তিষ্ক সব সময় স্পষ্ট উত্তর চায়। কোনো বিষয় অসম্পূর্ণ থেকে গেলে, মাথা সেটা ছাড়তে চায় না। কী হবে, কী হতে পারত- এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে। ঠান্ডা মাথায় ভাবার জায়গায় তখন উদ্বেগ ঢুকে পড়ে।
এই অবস্থায় শরীরের চাপও বাড়ে। ভেতরের সতর্ক সংকেতগুলো সক্রিয় হয়ে ওঠে। ফলে ছোট সমস্যাও বড় বলে মনে হয়। ভাবতে ভাবতে আমরা ভুলে যাই, সব সমস্যার সমাধান শুধু ভাবনায় আসে না।
বেশি ভাবলে মনটা সংকুচিত হয়ে যায়। চারদিক থেকে ভাবার সুযোগ কমে যায়। মাথা একটা পথেই হাঁটতে থাকে। এতে মনোযোগ কমে, সিদ্ধান্ত নিতে দেরি হয়। সবচেয়ে খারাপ হলো- মনের ভেতরের বানানো ভয়কেও মস্তিষ্ক সত্যি ধরে নেয়। তখন নিজের ওপর বিশ্বাস কমতে থাকে। ছোট ছোট সিদ্ধান্তও কঠিন লাগে।