শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিডনির হামলার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শোক

সিডনির হামলার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শোক

সিডনির হামলার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের শোক


অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রোববার (১৪ ডিসেম্বর) ইহুদিদের একটি উৎসবে হামলা হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্ত্রাসীদের গুলিতে অস্ট্রেলিয়ার ভুক্তভোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশের ক্রিকেট বোর্ড এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সকল সদস্য বন্ডাই বিচে গতকাল সন্ধ্যায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণে শোকাহত। আমাদের সমস্ত সহানুভূতি হামলায় নিহতদের পরিবার, বন্ধু, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে আছে। ভুক্তভোগী সকলের প্রতি আমরা সমবেদনা জানাই। আমরা আপনাদের সঙ্গে আছি।’


ইনস্টাগ্রামে এই পোস্টে প্যাট কামিন্স লিখেছেন, ‘গতরাতে বন্ডাইয়ে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনায় আমি সম্পূর্ণরূপে বিধ্বস্ত। আমার হৃদয় মৃতদের, তাদের পরিবারের, বন্ডির মানুষ এবং আমাদের ইহুদি সম্প্রদায়ের প্রতি। যদি সম্ভব হয়, অনুগ্রহ করে রক্তদান করুন।’