শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীতে ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্ন

শীতে ত্বকের যত্ন


প্রকৃতি থেকে গরম আবহাওয়া বিদায় নিতে শুরু করেছে। সেই সঙ্গে আগমনের বার্তা দিচ্ছে শীত। এই পরিবর্তিত পরিবেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। কিন্তু আপনি কি জানেন, ঋতু পরিবর্তনের এ সময়টাতে প্রাকৃতিক উপায়ে রুক্ষ ত্বকের যত্নে করণীয় কী?শীতের ঠান্ডা আবহাওয়ায় ত্বকে শুষ্ক ও খসখসে ভাব আসে। অনেকেই এ সময় শরীরে পানি কম লাগাতে চান। কেউ কেউ আবার নিয়মিত গোসল করেন না। এতে ত্বকের ক্ষতি আরও বেশি ঘটে। এমন পরিস্থিতিতে বাড়িতে কীভাবে ত্বকের যত্ন নেয়া যায়, তাই নিয়ে বিশেষ কিছু তথ্য থাকছে আজকের আয়োজনে।

 ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ত্বক বিশেষজ্ঞদের মতে এই মৌসুমে ত্বকের অতিরিক্ত আর্দ্রতা প্রয়োজন। তাই ত্বকের যত্নে প্রতিদিন গোসল করার পাশাপাশি নিশ্চিত করতে হবে ত্বকে ময়েশ্চারাইজারের ব্যবহারকে।
 
গোসল করার পরই ত্বক অল্প ভিজে থাকতে থাকতেই পুরো শরীরে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখার প্রধান অস্ত্রই এটি।
 
ময়েশ্চারাইজার হিসেবে ভালো ব্র্যান্ডের লোশনকে প্রাধান্য দিন। সেই সঙ্গে নিয়মিত ব্যবহার করুন অলিভ ওয়েলকে। এ দুটি উপাদান ত্বককে ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখতে কার্যকর। তবে ত্বকে এ উপাদান ম্যাসাজ করার আগে নিশ্চিত করতে হবে পরিষ্কার ত্বক।
 
শীতের ঠান্ডা  আবহাওয়ার কারণে স্বাভাবিক তাপমাত্রার পানিও ঠান্ডা অনুভূত হয়। তাই অনেকে এ সময় আরামের জন্য গোসলের সময় পানির সঙ্গে গরম পানি মিশিয়ে থাকেন।