মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলবেন

আসছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীর বেশ কিছু সড়ক ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী, বাইপাইল পয়েন্টে ডাইভারশন চলবে। এ সময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সব যানবাহন চালককে অনুরোধ করা যাচ্ছে।

এ ছাড়া সর্বসাধারণের জন্য সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।