বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই নতুন কমিটি পেলো যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির যুক্তরাজ্য শাখা কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরু।
বিলুপ্ত হওয়া যুক্তরাজ্য বিএনপির কমিটি গঠিত হয়েছিল ২০১৯ সালে। সেই কমিটির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের রাজনীতিতে সংক্রিয়।
এর মধ্যে এম এ মালিক সিলেট-৩ আসনে এবং কয়সর এম আহমদ সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির রাজনীতিতে মূল সংগঠনের পাশাপাশি অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর শক্তিশালী কাঠামো রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধারাও রয়েছে।
