আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করতে পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা ও কর্মচারী নির্বাচনের কাজের সাথে যুক্ত, এখন থেকে নির্বাচন পরবর্তী ১৫ দিন পর্যন্ত তাদের সকল প্রকার ছুটি বাতিল ঘোষণা করা হলো।
