শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে

হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে

হাদির খুনিকে জাহান্নাম থেকে হলেও আনতে হবে

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশে গুলি চালানো আসামিকে জাহান্নাম থেকে হলেও আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সোমবার (১৫ ডিসেম্বরে) কেন্দ্রিয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জুমা।

তিনি বলেন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে তারপর আবার জাহান্নামে যাবে। 

জুমা বলেন, আমাদের দোয়া থাকবে ভাই সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। 
 
তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমার ভাই যদি সুস্থ হয়ে নাও ফিরে আমরা আমাদের সংগ্রাম থেকে একচুল পরিমাণ বিচ্যুত হব না। আমারা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশে যে কোনো আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, আওয়ামী রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ে যাব.. ইনশাআল্লাহ্ ।

তিনি হাদির পক্ষ থেকে সংগ্রামের পুরো দায়িত্বটা  ছাত্র জনতার হাতে হস্তান্তর করে দেওয়ার কথাও উল্লেখ করেন।