দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের দল থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। সোমবার (১৫ ডিসেম্বর) বিসিসিআই এই তথ্য নিশ্চিত করেছে।অসুস্থতার কারণে অক্ষর গত রোববার (১৪ ডিসেম্বর) ধর্মশালায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দলে ছিলেন না। বিসিসিআই জানিয়েছে, লখনৌতে দলের সঙ্গে থাকা এই অলরাউন্ডারের শারীরিক অবস্থা আরও মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
অক্ষরের ‘লাইক-ফর-লাইক’ বিকল্প হিসেবে শাহবাজ আহমেদকে শেষ দুই ম্যাচের জন্য দলে ডেকেছেন নির্বাচকরা। ৩১বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ভারতের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে শেষবার ভারতের হয়ে খেলেছেন হরিয়ানার এই অলরাউন্ডার।
