প্রথম তিন ম্যাচ হারের পর টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে তাসকিন আহমেদের দল শারজাহ ওয়ারিয়র্স। সোমবার (১৫ ডিসেম্বর) গালফ জায়ান্টসকে হারায় তারা। এই ম্যাচে টাইগার পেসার তাসকিন আহমেদ তুলে নিয়েছেন আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট।শারজাহতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্স। শারজাহর টম অ্যাবেল করেন ৪১ বলে ৬৮ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি গালফ। গালফের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে গত ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে চার ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। গালফের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচায় নেন একটি উইকেট।
