চীন–বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চীন–বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ডশিপ ট্যুরে এই মুহূর্তে চীনে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এরই অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) চাইনিজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এক নৈশভোজ সংবর্ধনায় অংশ নিয়েছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দল।এই অনুষ্ঠানে বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দলের সদস্যদের পাশাপাশি চীনের নারী অনূর্ধ্ব–১৯ দল ও চীনা নারী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। নৈশভোজের পর উভয় দেশের দলগুলো একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে, যেখানে বন্ধুত্ব ও পারস্পরিক সংস্কৃতির আদান–প্রদানের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়।
বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে গেছে। দুই দেশের মধ্যে ক্রিকেটিয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে এই সিরিজ খেলা হবে।
১৪ সদস্যের স্কোয়াড এবং চার স্ট্যান্ডবাই নিয়ে চীনে সফরের দল ঘোষণা করেছিল বাংলাদেশ। গতকালই এই দল চীনে পৌঁছার পর উক্ত অনুষ্ঠানে অংশ নেয়।
