শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নির্ধারিত সময়ের আগে ধানের শীষে ভোট চাওয়ায় যুবদল নেতাকে জরিমানা

নির্ধারিত সময়ের আগে ধানের শীষে ভোট চাওয়ায় যুবদল নেতাকে জরিমানা

নির্ধারিত সময়ের আগে ধানের শীষে ভোট চাওয়ায় যুবদল নেতাকে জরিমানা

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো ও ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ায় যুবদলের এক সভায় গিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার রাতে পলিপ্রয়াগপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মতবিনিময় সভা করে স্থানীয় যুবদল। সভায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতা-কর্মীরা ছিলেন।

তবে এ সময় তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে খবর পায় উপজেলা প্রশাসন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বিরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়া গেলে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মতবিনিময় সভার আয়োজক ও স্থানীয় যুবদল নেতা মানিক হোসেনকে রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী আচরণবিধিমালা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সুযোগ নেই। সেখানে ওঠান বৈঠকের নামে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 
ভবিষ্যতে নির্বাচনীবিধি মেনে প্রচারণা চালানোর জন্য উপস্থিত সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান নাজিয়া নওরীন।