শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আইপিএল নিলাম আজ

আইপিএল নিলাম আজ

আইপিএল নিলাম আজ


বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ। রোমাঞ্চ, চমক ও শেষ মুহূর্তের নাটকীয়তার প্রতীক আইপিএল নিলাম ঘিরে এবারও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যদিও এটি মিনি নিলাম হওয়ায় দলভুক্তির সুযোগ তুলনামূলক কম, তবুও তারকা ও মহাতারকা ক্রিকেটারদের কারণে উত্তেজনা কম নয়।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হবে নিলাম। স্টার স্পোর্টস নেটওয়ার্কে নিলামটি সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার তালিকাভুক্ত রয়েছেন, যার মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন উল্লেখযোগ্য। আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে আছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। এ ছাড়া নাম আছে রিশাদ হোসেন (৭৫ লাখ), তাসকিন আহমেদ (৭৫ লাখ), তানজিম হাসান (৭৫ লাখ), নাহিদ রানা (৭৫ লাখ), শরীফুল ইসলাম (৭৫ লাখ) ও রাকিবুল হাসান (৩০ লাখ)। ফলে দেশের ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকবে আজকের নিলামের দিকে।

আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি পর্যন্ত ব্যয় করতে পারে। সাধারণত মেগা নিলামেই বড় অঙ্কের অর্থ খরচ হয়ে যায়। ২০২৬ মৌসুমের আগে মেগা নিলাম না থাকায় এবার মিনি নিলামের মাধ্যমে দলগুলো নিজেদের স্কোয়াডের ঘাটতি পূরণ করবে।