শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মহান বিজয় দিবস উপলক্ষে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবস উপলক্ষে বিএমইউজে কিশোরগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি

আজ ৫৪তম মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৮:৩০ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যদের উপস্থিতিতে পুষ্প স্হপক অর্পণ করা হয়েছে।

স্বাধীন সার্বভৌমত্ব  বাংলাদেশের মহান বিজয় দিবস উৎযাপিত হয় আজ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন আজ। একাত্তরের বীরদের আত্মত্যাগে এই দিনেই অর্জিত হয় মহান স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়। ঢাকার রেসকোর্স ময়দানে বর্বর পাকিস্তানি হানাদার  বাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্থান করে নেয় একটি স্বাধীনরাষ্ট্র এবং তার সার্বভৌমত্ব,একটি লাল-সবুজের পতাকা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদে প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভে পুষ্প স্হপক অর্পণ করেন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্প স্হপক অর্পণ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ই ডিসেম্বরের সাথে মিশে আছে রক্তে লেখা এক সাহসী জাতির অবিস্মরণীয় ইতিহাস। বিজয় দিবসের এক পিঠে সীমাহীন আনন্দ, অপরপিঠে একাত্তরের ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে স্বজন হারানোর বেদনা। বাঙালি জাতির কাছে ১৬ই ডিসেম্বর অবিস্মরণীয় হয়ে থাকবে।