শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিগব্যাশ অভিষেকে উইকেট পেলেন না রিশাদ

বিগব্যাশ অভিষেকে উইকেট পেলেন না রিশাদ

বিগব্যাশ অভিষেকে উইকেট পেলেন না রিশাদ

বিগব্যাশে অভিষেক হলো রিশাদ হোসেনের। বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে এই বাংলাদেশি লেগ স্পিনার উইকেট না পেলেও করেছেন সাশ্রয়ী বোলিং। তবে এরপরও ক্যামেরন ব্যানক্রফটের অর্ধশতক ও বাকিদের সম্মিলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং স্কোর গড়েছে সিডনি থান্ডার।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হোবার্টে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে সিডনি থান্ডার। এই ম্যাচ দিয়ে বিগব্যাশে অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের।


হোবার্টের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে বেশ ভালো বোলিং করেছেন রিশাদ। ৩ ওভার বল করে কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৮ রান। এই তিন ওভারে রিশাদকে একটি মাত্র বাউন্ডারি হাঁকাতে পেরেছেন সিডনির ব্যাটাররা।

ব্যাটিংয়ে সিডনি প্রথম ২ ওভারে ২৪ রান তুলে ওভারের শেষ বলে  উইকেট হারায়। ঝড় তোলা ম্যাথিউ গিল্কস ৭ বলে ২০ রান করে স্টানলাকের শিকারে পরিণত হন।