ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে মাথিশা পাথিরানাকে নিতে বড় অঙ্ক খরচ করলো কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কান এই পেসারকে দলে টানতে ফ্র্যাঞ্চাইজিটির খরচ হয়েছে ১৮ কোটি রুপি। এবারের নিলামে এখন পর্যন্ত এটিই দ্বিতীয় সর্বোচ্চ দাম। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ কোটি ২০ লাখ টাকায় দল পেয়েছেন ক্যামেরুন গ্রিন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। সেখানে সবচেয়ে বেশি দামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে দলে নেয় কলকাতা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ দামে পাথিরানাকেও দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি।
