বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স

রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স

রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স


বিগ ব্যাশ লিগে (বিবিএল) বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক ম্যাচে জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। সিডনি থান্ডারের দেওয়া ১৮০ রানের জবাবে খেলতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে রিশাদের দল।

মঙ্গলবার ম্যাচে টস জিতে হোবার্ট হারিকেন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফিল্ডিংয়ে নেমে দুর্দান্ত বোলিং করেছেন রিশাদ। প্রতিপক্ষ সিডনি থান্ডারের ব্যাটারদের চাপে রেখে ৩ ওভারে দিয়েছেন মাত্র ১৮ রান, ছিলেন উইকেটশূন্য।

তবে হোবার্ট হারিকেন্সের অন্য বোলাররা সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিডনি থান্ডার। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ক্যামেরন ব্যানক্রফট।

জবাবে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে হোবার্ট হারিকেন্সের দুই ওপেনার। ৪৮ রানে ভাঙে ওপেনিং জুটি। ১৪ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন মিচেল ওয়েন। পরে দলীয় ১০৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। এবার আরেক ওপেনার নিখিল চৌধুরী ৩১ বলে ৪১ রানে আউট হন। পরে দ্রুত কয়েকটি উইকেট পড়লে রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত এক বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় রিশাদের হোবার্ট হারিকেন্স।

এর আগে, সর্বশেষ সাকিব আল হাসান ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন, সেটিও বদলি ক্রিকেটার হিসেবে। দুই মৌসুম মিলিয়ে তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেন। এরপর দীর্ঘ দশ বছর বিগ ব্যাশে কোনো বাংলাদেশির দেখা মেলেনি।

গত আসরেই রিশাদ হোসেনকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘর্ষ থাকায় তখন খেলতে যেতে পারেননি তিনি। এবার দ্বিতীয়বার ড্রাফট থেকে নির্বাচিত হয়ে বিপিএল না খেলেই বিগ ব্যাশে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রিশাদ।