রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. আব্দুল করিম

শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. আব্দুল করিম

শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. আব্দুল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. আব্দুল করিম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যুবকদেরই নিতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিজয়ের ৫৫ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনো ভারতীয় আধিপত্যবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ দেশের মানুষ নতুনভাবে বিজয়ের স্বাদ অনুভব করেছে।’

জামায়াতের জেলা আমীর আব্দুল করিম আরও বলেন, ‘শহীদরা যে ন্যায়ভিত্তিক, স্বাধীন ও মর্যাদাপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই রাষ্ট্র বিনির্মাণে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।’

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান। তিনি বলেন, ‘বিগত সময়ে খুনি হাসিনা এই দেশকে স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ—এই দুই ভাগে বিভক্ত করে দেশের অর্থনীতি, রাজনীতি এবং আইনের শাসনকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল।’

তিনি আরও বলেন, ‘সে সময়ে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশের মানুষ তার হারানো বাকস্বাধীনতা ফিরে পেয়েছে।’

জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল কার্যাভীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সৈয়দ রোকনুজ্জামান, ফয়সাল কবির রানাসহ জেলা শিবিরের নেতৃবৃন্দ। শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।