আইপিএলের মিনি নিলামে বাজিমাত করলেন মোস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগটির ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দাম পেলেন টাইগার পেসার।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। যেখানে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
