শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার

গাজায় এক ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই ৪৫ মরদেহ উদ্ধার

গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকেই অন্তত ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকার সিভিল ডিফেন্স।


তারা জানায়, দুই বছর আগে গাজা সিটির ওই ভবনটিতে ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন তারা। এরপর থেকেই মরদেহগুলো সেখানে চাপা পড়েছিলো। এখনও হাজার হাজার মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে।

পর্যাপ্ত সরঞ্জামের অভাবে এসব দেহাবশেষ উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ফিলিস্তিনি প্রশাসনকে। এরইমধ্যে ৭০ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের হিসাবে নিলে এ সংখ্যা ছাড়াবে লাখের ঘর। 


গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদমাধ্যম আলজাজিরাকে মঙ্গলবার বলেছেন, যদি আমাদের কাছে বড় এক্সকেভেটর থাকত। তাহলে উদ্ধার অভিযানে কম সময় লাগত। ইস্যু হলো, যদি এভাবে উদ্ধার অভিযান চলে, তাহলে উদ্ধার কার্যক্রম শেষ করতে আমাদের তিন বছর সময় লাগবে।