শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আইপিএল নিলামে রেকর্ড দাম, পরদিনই ব্যাট হাতে ‘শূন্য’

আইপিএল নিলামে রেকর্ড দাম, পরদিনই ব্যাট হাতে ‘শূন্য’

আইপিএল নিলামে রেকর্ড দাম, পরদিনই ব্যাট হাতে ‘শূন্য’


আইপিএল নিলামের আগেই ক্যামেরন গ্রিনকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ ও রোমাঞ্চ। সেই উত্তেজনার চূড়ান্ত রূপ দেখা যায় নিলামের দিন। বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে দল পান এই অজি অলরাউন্ডার। তবে নিলামের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে হতাশ করলেন গ্রিন।

মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল নিলামে গ্রিনকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি আইপিএল ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ। নিলামের পুরো সময়জুড়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। কিন্তু পরদিনই, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় অ্যাশেজ টেস্টে ব্যাটিং ব্যর্থতায় শিরোনাম বদলে যায়।

বুধবার অ্যাডিলেডে প্রথম দিনের খেলায় মাত্র দুই বল টিকতে পেরেছেন গ্রিন। কোনো রান না করেই ফিরে যান প্যাভিলিয়নে। ইংল্যান্ডের গতিময় পেসার জোফরা আর্চার-এর বলে লেগ সাইডে শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্স-এর হাতে ক্যাচ তুলে দেন তিনি।

নিলামের আগে থেকেই গ্রিনকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে রীতিমতো লড়াই চলে। শুরুতে আগ্রহ দেখায় কেকেআরের পাশাপাশি রাজস্থান রয়্যালস। পরে দৌড়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত সবাইকে টপকে রেকর্ড দাম দিয়ে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে দলে নেয় কলকাতা।

গ্রিনকে পেয়ে সন্তুষ্ট কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেন, ‘গ্রিনকে পেয়ে আমরা খুশি। সে আমাদের পরিকল্পনার মধ্যেই ছিল। যদিও দাম অনেক বেড়ে গিয়েছিল, তবুও তাকে পেয়ে দল আরও শক্তিশালী হবে।’