বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার

জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার


জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রায় ৩০ কোটি টাকার প্রতারণা মামলায় আদালতের নির্দেশে হেফাজতে পাঠানো হল এই দম্পতিকে। 

চিকিৎসাজনিত কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেয় আদালত। ফলে সাত দিনের পুলিশ হেফাজত শেষে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।গত রবিবার (৭ ডিসেম্বর) মুম্বাই থেকে বিক্রম ভাট ও শ্বেতাম্বরীকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। পরদিন স্থানীয় সময় গভীর রাতে তাদের উদয়পুরে আনা হয়। এরপর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এই মামলায় বিক্রম ভাট ও তার স্ত্রীর পাশাপাশি আরও ছয় জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা মিলিতভাবে উদয়পুরের এক চিকিৎসক ডা. অজয় মুর্দিয়ার থেকে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করেছেন। ডা. মুর্দিয়া ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজ-এর প্রতিষ্ঠাতা।