সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী নগরজুড়ে বইছে নির্বাচনি হাওয়া

রাজশাহী নগরজুড়ে বইছে নির্বাচনি হাওয়া

রাজশাহী নগরজুড়ে বইছে নির্বাচনি হাওয়া

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রেব্রুয়ারির ১২ তারিখে। আর একে ঘিরেই নির্বাচনি হাওয়া বইছে রাজশাহী নগরজুড়ে। এখন সর্বত্রই আড্ডা-আলাপের মূল প্রসঙ্গ নির্বাচন। রাজশাহী সদর আসনে প্রচার-প্রচারণা অনেকটাই গুছিয়ে করছে জামায়াত। সেই তুলনায় এখনো পিছিয়ে আছে বিএনপি। আর এখনও প্রার্থী ঘোষণা করেনি এনসিপি।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সদর আসন, রাজশাহী-২। এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি তিনবার সিটি মেয়র ও একবার এমপি ছিলেন। বিএনপির টিকিট নিয়ে ২০০৮ ও ১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশার কাছে পরাজিত হন তিনি। আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও, মিনুর মূল চ্যালেঞ্জ-দলের কর্মীদের বিভাজন দূর করা।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী, দলটির মহানগর নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি এবারই প্রথম 'দাঁড়িপাল্লা' প্রতীক নিয়ে এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তফসিল ঘোষণার আগ থেকেই, গত সাত থেকে আট মাস ধরে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে ভোটাররা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন বলে আশা করেন তিনি।

এদিকে, বিএনপি ও জামায়াত প্রার্থী ঘোষণা করলেও, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এনসিপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। কমিটি নিয়েও দলটির নেতাকর্মীদের মধ্যে রয়েছে নানা বিভেদ বিভাজন।
অপরদিকে, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশও সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য দল থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি এই আসনে।