শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

রটারড্যামে যাচ্ছে বাংলাদেশের তিন সিনেমা

রটারড্যামে যাচ্ছে বাংলাদেশের তিন সিনেমা

রটারড্যামে যাচ্ছে বাংলাদেশের তিন সিনেমা

প্রথম সুখরটি পেয়েছিল দক্ষিণাঞ্চলের মাটি, মানুষ আর জীবনের গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী বছর অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল।

এর মধ্যে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ প্রতিযোগিতা করবে উৎসবের টাইগার কম্পিটিশন বিভাগে আর রেজওয়ান শাহরিয়ারের সুমিতের ‘মাস্টার’ লড়বে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে। ‘রইদ’ ছবির পরিচালক মেজবাউর রহমান এর আগে ‘হাওয়া’ বানিয়ে প্রশংসিত হন। নীরবে গত বছর শেষ করেন দ্বিতীয় ছবির দৃশ্যধারণ। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ছবিটি নিয়ে কথা বলেন পরিচালক ও শিল্পী–কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে রটারড্যাম উৎসবে আমন্ত্রণ পাওয়ার খবরটি জানানো হয়।

পরে ফেসবুক পোস্টে মেজবাউর রহমান লিখেছেন, ‘বাংলাদেশ থেকে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথমবারের মতো রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে আমন্ত্রিত হলো। এর মাধ্যমে “রইদ” সারা বিশ্বের আমন্ত্রিত গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের সঙ্গে টাইগার কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে।’ সুনামগঞ্জে ছবির দৃশ্যধারণ হয়েছে। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ জায়গা পেয়েছে একই উৎসবের আরেকটি প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিনে। পরিচালক বলেন, ‘যেহেতু এর প্রেক্ষাপট নির্বাচন ও রাজনীতি, তাই এর ক্যানভাস অনেক বৃহৎ। এটি মূলত বড় পর্দা বা প্রেক্ষাগৃহের কথা মাথায় রেখেই নির্মিত। আমরা সাধারণত সিনেমার প্রোডাকশন বা শুটিং নিয়ে যতটা বিশদভাবে ভাবি, এই ছবির পোস্ট-প্রোডাকশনেও ঠিক ততটাই শ্রম ও সময় দেওয়া হয়েছে।’