শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পিএসএল এবার নতুন ফরম্যাটে

পিএসএল এবার নতুন ফরম্যাটে

পিএসএল এবার নতুন ফরম্যাটে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম সংস্করণ এবার হতে যাচ্ছে নতুন ফরম্যাটে। আট দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে ২০২৬ সালের ২৬ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। ৩৯ দিনে মোট ৪৪টি ম্যাচ হবে।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দলের সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল খুব বেশি না বাড়াতে এবার প্রচলিত লিগ পদ্ধতি থেকে সরে আসা হয়েছে। সেই লক্ষ্যেই নতুন কাঠামোতে আয়োজন করা হচ্ছে এবারের পিএসএল।

নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে হবে সিঙ্গেল লিগ। আট দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। এতে প্রত্যেক দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং সেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে।

দ্বিতীয় পর্বে ‘সুপার ফোর’ প্রতিযোগিতা। এই পর্যায়ে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ। এই পর্বে মোট ১২টি ম্যাচ হবে, যা থেকে নির্ধারিত হবে প্লে-অফের দলগুলো।

সুপার ফোর পর্ব শেষে শীর্ষ দুই দল জায়গা করে নেবে প্লে-অফে। আগের সংস্করণগুলোর মতো এবারও চারটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল।

নতুন ফরম্যাট ও দলের সংখ্যা বাড়লেও প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, যা আগের মৌসুমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

পিএসএল একাদশ সংস্করণের ম্যাচগুলো হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে। পাশাপাশি প্রথমবারের মতো পিএসএলের ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম।