শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

মাগুরা জেলা আওয়ামিলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক গ্রেফতার

মাগুরা জেলা আওয়ামিলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক গ্রেফতার

মাগুরা জেলা আওয়ামিলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মুন্সী  রেজাউল হক গ্রেফতার

মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরার প্রবীন মুক্তিযোদ্ধা(কার্যক্রম  নিষিদ্ধ সংগঠন)  বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক (৮৬) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

বুধবার মাগুরা শহরের পারনান্দুয়ালী মুন্সীপাড়া মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার পর তাঁকে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান গ্রেফতার সত্যতা স্বীকার করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে তদন্তনাধিন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটির খোঁজ খবরও নেওয়া হচ্ছে। রাতেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

এদিকে সুনির্দিষ্ট মামলা না থাকা সত্ত্বেও অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন মালতি।

অ্যাডভোকেট মালতি বলেন, আমার বাবার বয়স এখন ৮৬ বছর। শারীরিকভাবে নানা অসুখে ভূগছেন। তার নামে কোনো মামলা নেই। তিনি কোথায়ও পালিয়েও যাননি। তারপরও এই বিজয়ের মাসে বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করে মাগুরার পুলিশ প্রশাসন অন্যায় আচরণ করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।এছাড়াও শালিখা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আসরাফুজ্জান লুলু সহ মাগুরা জেলা ছাত্রলীগের সদস্য শাওন ও জেলা ছাত্রলীগের কর্মী নাহিদ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে৷