শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ইরানি অধ্যাপক বরখাস্ত: যুক্তরাষ্ট্রের মানবাধিকার দাবির দ্বিচারিতা

ইরানি অধ্যাপক বরখাস্ত: যুক্তরাষ্ট্রের মানবাধিকার দাবির দ্বিচারিতা

ইরানি অধ্যাপক বরখাস্ত: যুক্তরাষ্ট্রের মানবাধিকার দাবির দ্বিচারিতা

ইহুদিবাদী ইসরায়েলকে ‘সন্ত্রাসী ও গণহত্যাকারী’ হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাসে কর্মরত ইরানি অধ্যাপক ড. শিরিন সাইয়েদিকে বরখাস্ত করা হয়েছে।

ইরান ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের জেরে তাকে মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিভাগের পরিচালক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। এ ঘটনা আবারও পশ্চিমা মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংক্রান্ত দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ড. শিরিন সাইয়েদির বরখাস্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে একটি শক্ত পাল্টা বয়ান তৈরি হয়েছে, যার নেতৃত্বে রয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠী, ইরানি ভিন্নমতাবলম্বী সংগঠন এবং প্রভাবশালী গণমাধ্যম। দ্য নিউইয়র্ক পোস্টসহ কয়েকটি মাধ্যমে দাবি করা হয়, সাইয়েদি নাকি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লেটারহেড ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা করেছেন এবং ১৯৮৮ সালে রাজনৈতিক বন্দি হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত হামিদ নুরির মুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।