শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ভোট কারচুপির অভিযোগে হন্ডুরাসে হাজারো মানুষের বিক্ষোভ

ভোট কারচুপির অভিযোগে হন্ডুরাসে হাজারো মানুষের বিক্ষোভ

ভোট কারচুপির অভিযোগে হন্ডুরাসে হাজারো মানুষের বিক্ষোভ

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

এএফপির খবরে দেশটির নির্বাচন কমিশনের বরাতে বলা হয়, হাজার হাজার ব্যালট পেপারে অসংগতি থাকায় ৩০ নভেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে। এদিকে প্রার্থীদের পক্ষ থেকে কারচুপির পাল্টাপাল্টি অভিযোগের কারণে এই অসংগতি দূর করার প্রক্রিয়া শুরু হতেও বিলম্ব হয়েছে।

নির্বাচনের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, রক্ষণশীল ব্যবসায়ী নাসরি আসফুরা ডানপন্থি টেলিভিশন উপস্থাপক সালভাদর নাসরাল্লার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। এদিকে, আসফুরাকে সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তেগুসিগালপায় অনুষ্ঠিত এই বিক্ষোভে বামপন্থী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর প্রায় ৫০ হাজার সমর্থক অংশ নেন। তারা একে একটি ‘নির্বাচনী অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেন এবং ফলাফল পরিবর্তন ও এতে ট্রাম্পের বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ তোলেন।

বিক্ষোভ চলাকালে কাস্ত্রো বলেন, আমি আপনাদের এখানে ডেকেছি, যাতে কোনোভাবেই ভোটের নথিপত্র বা রেকর্ড জালিয়াতি করতে না পারে।

কাস্ত্রোর লিব্রে পার্টি এবং নাসরাল্লার লিবারেল পার্টি উভয় দলই এখন ‘ভোট-বাই-ভোট’ বা প্রতিটি ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে। তবে আসফুরার ন্যাশনাল পার্টি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ভোটে তৃতীয় অবস্থানে থাকা লিব্রে পার্টির প্রার্থী রিক্সি মোনকাদা এই নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এই নির্বাচনকে ‘ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি’ বলেও আখ্যা দেন।

হন্ডুরাসের ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে, চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার জন্য তাদের হাতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে।