শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চট্টগ্রামে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি হিমুর

চট্টগ্রামে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি হিমুর

চট্টগ্রামে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি হিমুর

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জানা গেছে, হিমু ভোলার লালমোহন উপজেলার নয়ানী গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছোট ছেলে।

গেলো রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) মুসলিম হোটেলের সামনে থেকে নিখোঁজ হয় হিমু। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।  

নিখোঁজের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হিমুর পরিবার চট্টগ্রাম ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। 

স্বজনরা জানান, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো আকাশি রঙের জার্সি এবং হাফ প্যান্ট। পায়ে ছিলো কালো স্যান্ডেল। কেউ তার সন্ধান পেলে ০১৭৫৮৪১৯২১৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।   

হিমুকে খুঁজে পেতে তার পরিবার এরইমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েছেন। এছাড়া, আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে প্রচার চালানো হয়েছে। এত চেষ্টার পরও তার কোনো হদিস মিলছে না।