মানিকগঞ্জের সাটুরিয়ায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী কর্মকান্ডের দায়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উপ পরিদর্শক (এসআই) মর্তুজা বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে উপজেলার বৈলতলা গ্রাম থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ নজরূল ইসলাম জানান, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী কর্মকান্ডের ঘটনার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
