সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজার জেলা বিএনপির ঐক্যের প্রত্যয়ে ঐতিহাসিক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা বিএনপির ঐক্যের প্রত্যয়ে ঐতিহাসিক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা বিএনপির ঐক্যের প্রত্যয়ে ঐতিহাসিক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

দলীয় মান–অভিমান ও দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি পেছনে ফেলে ঐক্যের দৃঢ় বার্তা দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আবেগঘন পুনর্মিলনী সভায় জেলা, পৌর ও সদর থানা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক কাতারে এসে দাঁড়ান। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই সভায় অতীতের আন্দোলন–সংগ্রামের স্মৃতিচারণের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের অঙ্গীকারে সভাস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।


এ সভায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন, দল ও জনগণের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অতীতের সব বিভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব মো. ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হলো দলীয় ঐক্য। এই ঐক্য অটুট থাকলে যেকোনো রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করা সম্ভব। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আবদুল মুকিত ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনই গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করবে।


সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন বাদশা, বকসী মিসবাউর রহমান, ফয়সল আহমদ (সাবেক সহসভাপতি), মো. ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, মাহমুদুর রহমান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী ও বকসী যুবায়ের আহমদ। সদর থানা বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ ও সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান সাদিক। পৌর বিএনপির নেতাদের মধ্যে ছিলেন সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহসভাপতি সারওয়ার মজুমদার ইমন ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জি এম মুক্তাদির রাজু ও সদস্য সচিব আহমদ আব্দুল আহাদ, ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রসিক। এদিকে সভা শেষে নেতৃবৃন্দ অতীতের সব বিভেদ ভুলে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন। একই সঙ্গে আগামী দিনের নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।