শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার

অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার

অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার

নানা দরকষাকষির পর অবশেষে বিক্রি হলো টিকটকের ৮০ শতাংশ শেয়ার। যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তিতে সই করেছে টিকটকের চীনা মালিক বাইটড্যান্স। ফলে, এখন মাত্র ১৯ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের কাছে। বাকি শেয়ার থাকবে তিনটি প্রতিষ্ঠান ও বাইটড্যান্সের বিনিয়োগকারীদের কাছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেই যুক্তরাষ্ট্রে মালিকানা নিয়ে বিপাকে পড়েছিল টিকটক। সেসময় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিকে নিষিদ্ধও করে তৎকালীন প্রশাসন। তবে হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর চীনা এই অ্যাপের প্রতি কিছুটা নমনীয়তা দেখান ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা তুলে নিয়ে শেয়ার বিক্রির জন্য সময় বেধে দেন তিনি।

নানা নাটকীয়তার পর অবশেষে অধিকাংশ শেয়ার বিক্রির করে দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। তিনটি প্রতিষ্ঠানের সাথে হয়েছে চুক্তি। ফলে এখন যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসার একটি যৌথ অংশিদারিত্ব গঠন করা হবে। আগামী ২০ জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হওয়ার কথা।

গত সেপ্টেম্বরে টিকটক নিষিদ্ধের আইন কার্যকরের সময়সীমা আগামী ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্দিষ্ট এই সময়ের মধ্যে ওয়াশিংটনের দেয়া শর্তাবলী মেনে বাইটড্যান্সকে টিকটকের শেয়ার বিক্রির নির্দেশও দেন তিনি।

এর আগে, মালিকানা হস্তান্তরের চুক্তি চূড়ান্ত করতে গিয়ে ট্রাম্প প্রশাসন একাধিকবার সময়সীমা পিছিয়ে দেয়। চুক্তির শর্ত অনুযায়ী, টিকটকের অ্যালগরিদমকে মার্কিন ব্যবহারকারীর তথ্য দিয়ে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাইরের কোনো প্রভাব না থাকে।