শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক

ইউক্রেন যুদ্ধ বন্ধে মায়ামিতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের বৈঠক

 

 

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচকরা একটি বৈঠক করেছেন। মস্কোর ওপর চাপ বাড়ানোর জন্য ওয়াশিংটনের প্রতি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে পর শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন শহর মিয়ামিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার এই বৈঠকে অংশ নেন।

 

 

বৈঠকের পর দিমিত্রিভ সাংবাদিকদের বলেন, ‘বৈঠক ইতিবাচক ছিল। আলোচনা গঠনমূলকভাবে এগিয়ে চলেছে এবং রোববারও বৈঠক চলবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, তিনি মিয়ামিতে আলোচনায় যোগ দিতে পারেন। তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে এখনও অনেক পথ বাকি রয়েছে।’

 

রুবিওর কথায়, ‘আমরা যে ভূমিকা পালন করার চেষ্টা করছি তা হলো এখানে এমন কোনো ওভারল্যাপ আছে কিনা তা খুঁজে বের করা যা তারা একমত হতে পারে এবং আমরা এটার জন্য অনেক সময় ও শক্তি বিনিয়োগ করেছি এবং এখনও তা করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এটা সম্ভব নাও হতে পারে। আমি আশা করি এটি সম্ভব হবে। আমি আশা করি এটি এই মাসে, বছর শেষের আগে সম্পন্ন হবে।’