শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কসমেটিকস জব্দ

 

 

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ৬৮ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়, এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই দিন বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস পাওয়া যায় এবং উক্ত মালামাল ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কসমেটিকসসহ গাড়িটি জব্দ করা হয়।