শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নিজ ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার কৃষকের

নিজ ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার কৃষকের

নিজ ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার কৃষকের

 

 

নেত্রকোনা সদরের নারিয়া পাড়া গ্রামে নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কে কিভাবে হত্যা করা হয়েছে এ বিষয়ে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি মামুন জানান, হেলাল উদ্দিন নিজ ঘরে শুয়েছিলেন। তার স্ত্রী বেদেনা আক্তারও সঙ্গে ছিলেন। ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে স্বামীকে দেখেন জবাই করা অবস্থায়। পরে প্রতিবেশীদেরকে জানালে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। হেলাল উদ্দিন এই গ্রামের মৃত আশ্রাব উদ্দিনের ছেলে।

 

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি মামুন।