শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

টম ক্রুজের নতুন ছবি ‘ডিগার’মুক্তির তারিখ ঘোষণা

টম ক্রুজের নতুন ছবি ‘ডিগার’মুক্তির তারিখ ঘোষণা

টম ক্রুজের নতুন ছবি ‘ডিগার’মুক্তির তারিখ ঘোষণা


অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত নতুন ছবিতে দেখা যাবে টম ক্রুজকে, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছবিটির নাম ‘ডিগার’, মুক্তি পাবে আগামী বছরের ২ অক্টোবর। ইনস্টাগ্রামে ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়। পাশাপাশি ছবিটির পোস্টারও প্রকাশ করা হয়েছে।

পোস্টারে ব্যবহৃত ট্যাগলাইনে বলা হয়েছে, ‘একটি বিপর্যয়কর কমেডি’। 

এর আগে গুঞ্জন ছিল, ছবিটি এমন একজন বৈশ্বিক ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে, যিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিই মানবজাতির ত্রাণকর্তা।

এ প্রসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম ডেডলাইনকে ইনারিতু বলেন, এটুকুই আমি বলতে পারি, এটি একেবারেই উন্মাদ ধরনের একটি বিপর্যয়কর কৌতুক। এটা পাগলাটে! টম আমাকে প্রতিদিন হাসায়। একজন পরিচালক হিসেবে টমের সঙ্গে কাজ করে যে অভিনয়–পরিসর আমি আবিষ্কার করেছি, তা আমার কাছে একেবারেই নজিরবিহীন। আমি দারুণভাবে মুগ্ধ এবং আনন্দিত।

প্রকাশিত টিজারে টম ক্রুজকে কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে দেখা যায়, যা দেখতে অনেকটা লস অ্যাঞ্জেলেসের কোনো নিম্নবিত্ত এলাকার ছোট অ্যাপার্টমেন্টের মতো। আরেকটি দৃশ্যে তাকে দেখা যায় একটি পিয়ারে দাঁড়িয়ে থাকতে। পুরো টিজারে টম ক্রুজকে কিছুটা অগোছালো ও এলোমেলো চেহারায় দেখা গেছে।

এতে টম ক্রুজ অভিনয় করছেন ‘ডিগার রকওয়েল’ নামক এক রহস্যময় চরিত্রে। সিনেমার কাহিনি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও ওয়ার্নার ব্রাদার্স একটি ছোট ইঙ্গিত বা ‘লগলাইন’ প্রকাশ করেছে। সেখানে ক্রুজের চরিত্রটিকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাহিনিতে দেখা যাবে, নিজের তৈরি করা এক মহাবিপর্যয় থেকে মানবজাতিকে রক্ষা করতে এবং নিজেকে ত্রাণকর্তা হিসেবে প্রমাণ করতে এক উন্মত্ত মিশনে নামেন তিনি।

নুতন এ ছবিতে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, জেসি পলেমনস, রিজ আহমেদ, মাইকেল স্টুলবার্গ ও এমা ডি’আর্সি প্রমুখ।

চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে নতুন চুক্তি করার পর এটিই টম ক্রুজের প্রথম সিনেমা। এক দশক আগে ওয়ার্নার ব্রাদার্সের হয়ে ‘এজ অব টুমরো’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।