শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গোলাগুলির ঘটনা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুলিশ প্রথমে ১০ জন নিহতের তথ্য দিলেও পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকায় হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। হামলাকারীরা দুটি গাড়িতে করে এসে প্রথমে একটি অনানুষ্ঠানিক পানশালার ক্রেতাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং পালানোর সময় পথচারীদের দিকেও গুলি ছোড়ে।

গাউতেং প্রদেশের পুলিশের কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানান, নিহতদের মধ্যে অনলাইনভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানের একজন চালকও রয়েছেন, যিনি ঘটনার সময় পানশালার বাইরে অবস্থান করছিলেন। হামলাকারীদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ।

দেশটির কয়েকটি বড় স্বর্ণখনির কাছে অবস্থিত দরিদ্র এলাকা বেকার্সডালের একটি পানশালার পাশে এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় বর্তমানে সংগঠিত অপরাধী চক্র ও দুর্নীতিজনিত সংকট প্রকট আকার ধারণ করেছে। গ্যাং সহিংসতা এবং অনানুষ্ঠানিক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে সেখানে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যা দেশটিকে বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশের তালিকায় ঠেলে দিয়েছে।