বাইক দুর্ঘটনায় মারা গেছে আয়াস নামের এক যুবক
মোরশেদ আলম, চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার
ফাঁসিয়াখালীর ঢালায় হানিফ বাসের ধাক্কায় মো. আয়াস (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনা কবিলত বাস ও মোটরসাইকেল ফাঁড়ি পুলিশ হেফাজতে রয়েছে।
স্থানীয়রা নিহত আয়াসকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। নিহত আয়াছ চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের মো. সেলিম উদ্দিনের ছেলে।
