বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্যামনগরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৯

শ্যামনগরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৯

শ্যামনগরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৯


সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথের জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাম হোসেন মোঘল (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে নিহত ব্যক্তির ভাই গফুর মোঘল বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন।

এ ঘটনায় আটক নয়জনকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফুল ইসলাম (৪০), রেজাউল ইসলাম (৫০), সেলিম মোড়ল (৫০), ফারুক হোসেন (৩২), মাছুমা খাতুন (৪৫), মাহফুজা খাতুন (৩০), জহুরা খাতুন (৩০), ফাতেমা খাতুন (৪০), ছফুরা বেগম (৬৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন। তিনি জানান, আটক নয়জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানান তিনি।

এর আগে শনিবার সকাল আটটার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। গোলাম হোসেন একই এলাকার মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। পেশায় একজন দিনমজুর ছিলেন।

দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের জন্য একটি রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশি বদর মোড়লের ছেলে রেজাউল মোড়ল ও ইমান আলী মোড়লের পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার কথা-কাটাকাটি ও স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি। পরে শনিবার সকালে এই ঘটনায় গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়।

সাহেব রেজা  সাতক্ষীরা প্রতিনিধি