সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণা অনুযায়ী পরিবহন চেকপোস্ট বন্ধ থাকলেও এখনো সীমান্ত এলাকায় অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ কাগজপত্র যাচাইয়ের নামে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ দাবি করছে।

এমনই ঘটনা ঘটেছে রেওয়া জেলায়। অর্থ আদায় করতে গিয়ে

উল্টো বিপদে পড়েন এক চাঁদাবাজ। কারণ ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান, আর ওই চাঁদাবাজ চলন্ত ট্রাকে প্রায় ৫ কিলোমিটার ঝুলে বাঁচার চেষ্টা করেন।

ঘটনাটি ঘটে হানুমানা আরটিও চেকপোস্ট এবং রেওয়ার মাঝামাঝি এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানিয়েছেন, চাঁদাবাজ তার কাছে কাগজপত্র দেখানোর অজুহাতে টাকা দাবি করেন। তিনি রাজি না হলে দালাল জোর করে ট্রাকে উঠে পড়েন।

ভয়ে গাড়ি থামাননি চালক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রাকে ঝুলে থাকা দালাল চালকের কাছে ক্ষমা চাইছেন।

চালকদের দাবি এই এলাকায় এমন চাঁদাবাজি নিয়মিত ঘটনা। টাকা না দিলে দীর্ঘসময় ধরে হয়রানি মোকাবিলা করতে হয়।

চেকপোস্ট বন্ধ থাকার পরও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না এবং এর পেছনে কারা জড়িত এ নিয়ে ফের প্রশ্ন উঠেছে।