বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজ সন্তানের কাছে পরাজিত এক মুক্তিযোদ্ধা পিতার আর্তনাদ

নিজ সন্তানের কাছে পরাজিত এক মুক্তিযোদ্ধা পিতার আর্তনাদ

নিজ সন্তানের কাছে পরাজিত এক মুক্তিযোদ্ধা পিতার আর্তনাদ

যেই হাত একদিন দেশের স্বাধীনতার জন্য অস্ত্র তুলে নিয়েছিল, যেই বুক বুলেটের সামনে অকুতোভয় দাঁড়িয়েছিল, আজ সেই হাত কাঁপছে বার্ধক্যে নয়, বরং নিজ সন্তানের অমানুষিক নির্যাতনে। জীবনের শেষ প্রান্তে এসে এক বৃদ্ধ বাবা আজ লড়ছেন অন্য এক যুদ্ধে; যে যুদ্ধে কোনো বিজয় নেই, আছে শুধু রক্তক্ষরণ আর চরম অপমান।

​নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান। তিনি একজন গর্বিত মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাবাহিনী সদস্য। পাঁচ সন্তানের মধ্যে রায়হান এবং রায়হানের স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ তিনি এবং পুরো পরিবার। সমাজে অনেকের কাছে বিচার দিয়েও পাননি সমাধান। সন্তানের হাতে নির্যাতিত হয়ে বুক ফেটে কান্না আসছিল তাঁর। তাই তিনি বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্তান রায়হানের বিচার দাবি করেন।

​আব্দুল মন্নান জানান, বার্ধক্যের এই সময়ে যখন তাঁর শান্তিতে থাকার কথা, তখন সন্তানের অমানুষিক নির্যাতন তাঁর জীবনকে নরকতুল্য করে তুলেছে। অন্যের পরোচনায় পারিবারিক বিরোধ আর সম্পত্তির লোভ যেন অন্ধ করে দিয়েছে রায়হানকে।

হাতিয়া  প্রতিনিধি