শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

প্রশাসন নিরাপত্তা দিতে ‘অপারগ’ হওয়ায় রাজশাহীতে কনসার্ট বাতিল: শিরোনামহীন

প্রশাসন নিরাপত্তা দিতে ‘অপারগ’ হওয়ায় রাজশাহীতে কনসার্ট বাতিল: শিরোনামহীন

প্রশাসন নিরাপত্তা দিতে ‘অপারগ’ হওয়ায় রাজশাহীতে কনসার্ট বাতিল: শিরোনামহীন

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের জন্য ছিল নানা আয়োজন। ডিগ্রি গ্রহণের আনন্দ আরও রঙিন করতে পরিকল্পনা করা হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর। আয়োজনের ঠিক আগ মুহূর্তে সেই অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা জানিয়েছে জনপ্রিয় এই ব্যান্ড দল।

এনিয়ে সমালোচনার মুখে রোববার (২১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্যান্ডটি জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শনিবার রাত ৯টার দিকে তাদের জানানো হয় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে সমাবর্তনের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্ভব হচ্ছে না।

ওই ফেসবুক পোস্টে আরও জানানো হয়, ‘উল্লেখ্য শিরোনামহীন এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানি অগ্রিম হিসেবে গ্রহণ করে। যেহেতু অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করছে তাই শিরোনামহীন নিয়মের ব্যতিক্রম করে বাকি সম্মানী পরিশোধ না হওয়া সত্ত্বেও একই তারিখে স্টেট ইউনিভার্সিটি কনভোকেশনের কনসার্টটি বাতিল করে (যেটার তারিখ রাষ্ট্রীয় শোক দিবসের দিন থাকায় ২০ থেকে ২১ তারিখ করা হয়েছে) রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। কনসার্ট টি শেষ পর্যন্ত ক্যান্সেল হওয়ায় এখানে আগত অতিথিদের মতো আমরাও দুঃখ পেয়েছি এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি। আগত অতিথিদের একাংশের ধারণা শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট টি বাতিল করেছে। যেটি সত্য নয়।’

ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া গণমাধ্যমকে বলেন, ব্যান্ডের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করার পর শনিবার রাত ৯টার দিকে তাদের জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ‘প্রশাসন প্রয়োজনীয় পর্যাপ্ত নিরাপত্তা দিতে অপারগ’। তাই সমাবর্তনের দ্বিতীয় অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।

জিয়া বলেন, রাত ১০টায় আমাদের রওনা হওয়ার কথা ছিল। আমরা প্রস্তুত ছিলাম। রওনা হওয়ার এক ঘণ্টা আগে আমাদের আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা শঙ্কায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। এই অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আমাদের ছিল।

জিয়ার ভাষ্য, হুট করে কনসার্টে অংশ না নেওয়ায় কেউ কেউ ধারণা করছে, শিরোনামহীন ইচ্ছাকৃতভাবে এই কনসার্ট বাতিল করেছে। যা সত্য নয়।

এটি সত্য নয় উল্লেখ করে জিয়া বলেন, শিরোনামহীন এই কনসার্টের ৩০ শতাংশ সম্মানি অগ্রিম হিসেবে গ্রহণ করে। কনসার্টটি শেষ পর্যন্ত ক্যান্সেল হওয়ায় এখানে আগত অতিথিদের মত আমরাও দুঃখ পেয়েছি।

এ ঘটনায় আর্থিকভাবেও ‘শিরোনামহীন’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জিয়া।