সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জিয়া পরিষদের ০৫ নং কৈখালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে শনিবার (২১ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে হাফিজুর রহমান সভাপতি, বাবলুর রহমান সাধারণ সম্পাদক এবং ফিরোজ আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই তিনটি পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়ায় সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন আছর আলী গাজী, মফিজুর রহমান, নরুল হক কাগুচী ও মোঃ আবু বক্কার সিদ্দিক।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবলু হাসান। সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ-এর পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নুরুজ্জামান। কোষাধ্যক্ষ পদে রয়েছেন মিয়ারাজ হোসেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাবিবুল্লাহ। প্রচার সম্পাদক রোকনুজ্জামান বাদশা। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোছাঃ মুসলিমা খাতুন। ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ও ধর্ম সম্পাদক পদে স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ রহুল আমিন, মোঃ আব্দুল করিম, মোঃ ইসরাফিল হোসেন, মোঃ আবু তাহের, মোঃ শাহিনুর রহমান, মোঃ বাপি, মোঃ মোকারাম হোসেন ও মতিউর রহমানসহ আরও অনেকে।
নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান বলেন, দলীয় আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন বাস্তবায়নে তৃণমূলকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক বাবলুর রহমান বলেন,কৈখালী ইউনিয়নে জিয়া পরিষদকে একটি কার্যকর ও জনসম্পৃক্ত সংগঠনে রূপ দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, পুরোনো ও নতুন নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই আমাদের অগ্রাধিকার।
শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করবে এবং জাতীয়তাবাদী আদর্শ বিস্তারে সক্রিয় ভূমিকা রাখবে।
