শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ আল-ফারুক

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ আল-ফারুক

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ আল-ফারুক


চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোক্তার আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া–পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আব্দুল্লাহ আল-ফারুক।
গত ২১ ডিসেম্বর (রবিবার) গভীর রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী লামার পাড়া এলাকায় মোক্তার আহমদের বসতবাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার খবর পেয়ে ২২ ডিসেম্বর (সোমবার) বিকেলে আব্দুল্লাহ আল-ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আগুনে ভস্মীভূত বাড়ি ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারটির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গভীর রাতে সংঘটিত অগ্নিকাণ্ডের পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান।